ভালোবাসা শুধু কল্পনাতে সুন্দর #
#_প্রত্যাশাগুলো_এখন_আর_স্বপ্ন_দেখে_না; #_অভিযোগগুলো_এখন_আর_অভিমান_করে_না #_কিন্তু_কষ্টগুলো_ঠিকই_লুকিয়ে_কাঁদে; যে মানুষটা রাত জেগে সবার জীবনের গল্প লেখে তার জীবনের গল্প শোনার জন্য কেউ থাকেনা। যে মানুষটা সারাটাদিন তোমার ফোনের অপেক্ষায় থাকে অথচ তুমি তাকে বেমালুম ভুলে গেছো। যে মানুষটা মরে যায় তোমার অল্প অবহেলাতে আবার বেঁচে উঠে তোমার অল্প কথা বলাতেই অথচ তোমার কাছে সেই নোটিশ যায়না। যে মানুষটা তোমার নামে রোজ ভালোবাসার গল্প বোনে নকশী কাথায় সেই মানুষটা তোমার কাছে অজানা। যে মানুষটা তোমার কষ্টে ব্যথিত হয়, তোমার কান্নায় তার বুকের ভেতরটা চিন্ চিন্ করে অথচ সেই মানুষটার জন্য তোমার কোনো অনুভূতি নেই। যে মানুষটা একশো ভীড়ের মাঝে তোমাকে খোঁজে অথচ তোমার একলা ঘরেও তার কথা মনে আসেনা। যে মানুষটা তোমাকে না পাওয়ার কারণ খুঁজতে সারাটা রাত জেগে কাটায় অথচ তুমি তখন অন্য কারো জীবনে স্বপ্নকে অঙ্কুরিত করতে ব্যস্ত থাকো। হঠাৎ একদিন একটা নীল খামে চিঠি যাবে তোমার কাছে। আমার জীবনের সবটুকু নীল শুষে নিয়েছে ঐ নীলাকাশ। আমার যত কথা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সব কালচক্রের যাতাকলে পিষে তারপর হাওয়ার সাথে উড়ে মিশে গেছে...